কক্সবাজার উইকেন্ড প্ল্যান

- সময়: 2 days
- খরচ: ৳3,500–৳5,000
- জেলা: Cox's Bazar
বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকতে দুই দিনের ছোট্ট ছুটি। বৃহস্পতিবার রাতে ঢাকা ছাড়ুন, শুক্র ও শনিবার সৈকতে কাটান, রবিবার অফিসে ফিরে যান। সূর্যাস্ত, মেরিন ড্রাইভ আর জম্পেশ সি-ফুড ডিনারের জন্য সময় যথেষ্ট। দিনভিত্তিক পরিকল্পনা দিন ১: লাবণী বিচ ও শহর সকাল: রাতের বাস বা ট্রেনে পৌঁছে কলাতলী বা সুগন্ধা পয়েন্টের কাছে হোটেলে উঠুন, একটু বিশ্রাম নিন। দুপুর: লাবণী বা সুগন্ধা বিচে গোসল। লাইফগার্ড থাকা পতাকা-চিহ্নিত এলাকার ভেতরে থাকুন। বিকেল: বার্মিজ মার্কেটে আচার, শুকনো ফল, স্যান্ডেল আর হাতে বোনা কাপড় দেখুন। সন্ধ্যা: লাবণী বিচে সূর্যাস্ত, তারপর সি-ফুড ডিনার। মাছ বেছে নিয়ে রান্নার আগেই কেজিপ্রতি দাম ঠিক করে নিন। দিন ২: মেরিন ড্রাইভ, হিমছড়ি ও ইনানী ভোর: শেয়ার বা রিজার্ভ সিএনজি/অটোতে মেরিন ড্রাইভ ধরে যান। এক পাশে পাহাড়, অন্য পাশে সমুদ্র। হিমছড়ি: সিঁড়ি বেয়ে ভিউপয়েন্টে উঠুন, ছোট ঝর্ণাটি দেখুন। বর্ষায় পানি সবচেয়ে বেশি থাকে। ইনানী বিচ: ভাটার সময় প্রবাল পাথরের মাঝে সকালের হাঁটা। এখানে ঢেউ শহরের চেয়ে শান্ত। বিকেল: শহরে ফিরে দুপুরের খাবার, চেক-আউট, সন্ধ্যায় ঢাকার পথে রওনা। আনুমানিক খরচ (জনপ্রতি) ঢাকা–কক্সবাজার যাওয়া-আসা (নন-এসি বাস বা ট্রেন): ৳১,৬০০–৳২,০০০ হোটেল, ১ রাত, দুজন এক রুমে: ৳৭০০–৳১,২০০ খাবার, একবেলা সি-ফুড সহ: ৳৮০০–৳১,২০০ মেরিন ড্রাইভ ও স্থানীয় যাতায়াত: ৳৩০০–৳৫০০ কেনাকাটা ও অন্যান্য: ৳১০০+ মোট: প্রায় ৳৩,৫০০–৳৫,০০০ । এসি বাস, বিমান বা সি-ভিউ হোটেলে খরচ বাড়বে। কীভাবে যাবেন সায়েদাবাদ, আরামবাগ ও কলাবাগান থেকে রাতের বাস ছাড়ে, সময় লাগে প্রায় ১০–১২ ঘণ্টা। ঢাকা–কক্সবাজার সরাসরি ট্রেনে লাগে প্রায় ৯–১০ ঘণ্টা; বাংলাদেশ রেলওয়ের অ্যাপে আগেভাগে টিকিট কাটুন। সময় কম থাকলে বিমানে প্রায় এক ঘণ্টা। পরামর্শ সেরা সময় নভেম্বর থেকে মার্চ। লাল পতাকা উড়লে, বিশেষ করে বর্ষায়, সমুদ্রে নামবেন না। বৃহস্পতি, শুক্রবার ও ছুটির দিনে হোটেলের দাম বেড়ে যায়, আগে বুকিং দিন। সানস্ক্রিন, স্যান্ডেল আর ফোনের জন্য ড্রাই ব্যাগ সাথে রাখুন। দামি জিনিস হোটেলে রাখুন। সৈকতের ঘোড়া বা ফটোগ্রাফার নেওয়ার আগে দাম ঠিক করে নিন।
হাইলাইটস
- Laboni Beach sunset
- Inani Beach morning
- Burmese Market shopping
- Fresh seafood dinner
সাধারণ জিজ্ঞাসা
- কক্সবাজার উইকেন্ড প্ল্যান ট্যুরে কত খরচ?
- আনুমানিক খরচ ৳3,500–৳5,000।
- কক্সবাজার উইকেন্ড প্ল্যান কত দিনের ট্যুর?
- 2 days।
- কক্সবাজার উইকেন্ড প্ল্যান ট্যুরে কোন কোন জেলা ঘোরা হবে?
- Cox's Bazar।
- কক্সবাজার উইকেন্ড প্ল্যান ট্যুর কিভাবে বুক করবো?
- যোগাযোগ পেজ থেকে আমাদের মেসেজ পাঠান, আমরা বিস্তারিত জানাবো।